খুঁজুন
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন, ১৪৩২

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর সাত বছরের কারাদণ্ড 

ফরিদপুর প্রতিদিন ডেস্ক:
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৫:২৫ পিএম
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর সাত বছরের কারাদণ্ড 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড  এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রবিবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আইয়ুব আলী (৫২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইদ্রিস শেখের পুত্র। রায় ঘোষণার সময় আইয়ুব আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এজাহার সূত্রে জানা গেছে, নিহত ওই নারী ফজরন বেগমের (৩০) বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে। বোন হত্যার দায়ে তার ভাই আইয়ুব শেখ ২০১৩ সালের ০৯ অক্টোবর মামলা দায়ের করেন বোয়ালমারী থানায়। তিনি মামলায় উল্লেখ করেন, গত ২০১৩ সালের ৮ অক্টোবর দিবাগত রাতে আমার বোনকে স্বামীর বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে স্বামীর পরিবারের লোকজন যৌতুকের জন্য মারধর করে হত্যা করে। ওই বাড়িতে গিয়ে পরিবারে কোন লোকজনকে না দেখে আমরা বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তিনি বলেন, এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে যৌতুক লোভী মানুষের জন্য, যারা যৌতুক না পেয়ে নিজের স্ত্রীকে হত্যা করে।

কম দামে স্মার্ট ২০, বাজারে এলো ইনফিনিক্সের নতুন ফোন

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ এএম
কম দামে স্মার্ট ২০, বাজারে এলো ইনফিনিক্সের নতুন ফোন

ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট ২০’। স্মার্টফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে যুক্ত করেছে আধুনিক ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি, যা পরিষ্কার ভয়েস কল নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি। টেকসই, স্মুথ ডিসপ্লে এবং ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে স্মার্ট ২০ তৈরি করা হয়েছে দৈনন্দিন বাস্তব চাহিদার কথা মাথায় রেখে।

বাংলাদেশের ব্যস্ত শহুরে জীবনে কথোপকথন শুধু দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যাহত হয় না, বরং আশপাশের অতিরিক্ত শব্দ-যেমন যানজটপূর্ণ রাস্তা, ভিড় পূর্ণ ক্যাম্পাস, গণপরিবহন কিংবা বাজারের কারণেও ব্যাহত হয়। বাস্তব সমস্যাটির সমাধান দিতে স্মার্ট ২০ ফোনে রয়েছে পিওর ভয়েস কল প্রযুক্তি, যা ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করে এবং পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়।

ফলে নিয়মিত কল, অনলাইন কল কিংবা স্পিকার ব্যবহারের সময়েও কথোপকথন থাকে পরিষ্কার। যেখানে এই দামের স্মার্টফোনে সাধারণত ক্যামেরা বা পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে স্মার্ট ২০ গুরুত্ব দিয়েছে পরিষ্কার ও নির্ভরযোগ্য ভয়েস কমিউনিকেশনে।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে দেয় আরও মসৃণ অভিজ্ঞতা। উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রিন ট্রানজিশন ও অ্যানিমেশন হয় আরও স্বাভাবিক ও সাবলীল। পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনকে করেছে আরও ইমারসিভ ও পরিপাটি। শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্ট ২০ বজায় রেখেছে স্লিম ও হালকা গঠন, যা দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করতেও আরামদায়ক।

স্মার্ট ২০-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও স্ট্রিমিং এবং হালকা গেমিংয়ে দেয় স্থিতিশীল পারফরম্যান্স এবং উন্নত শক্তি সাশ্রয়। পাশাপাশি রয়েছে ৪৮ মাস ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন সুবিধা, যা দীর্ঘদিন ব্যবহারের পরও ফোনের মসৃণতা বজায় রাখতে সহায়তা করে।

ডিভাইসটি ১.৫ মিটার উচ্চতা থেকে পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে, যা পড়ে যাওয়ার মতো সাধারণ দুর্ঘটনায় অতিরিক্ত সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং স্প্ল্যাশ টাচ সুবিধা। অর্থাৎ হালকা পানির ছিটা বা ধুলাবালির মধ্যেও স্ক্রিন থাকে সচল ও ব্যবহারযোগ্য। প্রতিদিনের যাতায়াত ও অনিশ্চিত আবহাওয়ায় এই সুবিধা বাড়ায় ফোনটির নির্ভরযোগ্যতা।

স্মার্ট ২০-এ রয়েছে আল্ট্রা লিংক ফ্রি কল সুবিধা, যা নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হলে স্বল্প দূরত্বে যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়াও ফোনটিতে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে, আইআর ব্লাস্টার এবং এফএম রেডিও-যা দৈনন্দিন ব্যবহারে যোগ করে বাড়তি সুবিধা।

ফোনটি শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু এবং পোলারিস টাইটানিয়াম এই চার রঙে পাওয়া যাচ্ছে। ইনফিনিক্স স্মার্ট ২০ (৪+৬৪ জিবি) দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি এখন সারা দেশে অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

 

ইরানে বিক্ষোভের মামলায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ এএম
ইরানে বিক্ষোভের মামলায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে গত জানুয়ারির বিক্ষোভ-সম্পর্কিত একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিবারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এ দণ্ড কার্যকর হলে এটি জানুয়ারির অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারে‌বে’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) অভিযোগ আনা হয়। তবে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি। দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে।

সূত্রটি জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্রটি জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

সূত্রটি আরও জানায়, অভিযুক্তের মেয়ে ফাতেমেহ আব্বাসিকে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের পছন্দের আইনজীবীর সুযোগ না দিয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

 

নতুন নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, আবেদন শুরু

চাকরির ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ এএম
নতুন নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, আবেদন শুরু

আবুল খায়ের গ্রুপ ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে নিয়োগ দিচ্ছে পুরুষ প্রার্থী। প্রার্থীকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া দেশের যেকোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : আবুল খায়ের গ্রুপ

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা : প্রযোজ্য নয়

বেতন : ২৪,০০০-২৮,০০০ টাকা

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থান

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।

সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান :

সময় : সকাল ৯টা – দুপুর ১২টা পর্যন্ত

সাক্ষাৎকারের তারিখ : ২২, ২৫, ২৮ ফেব্রুয়ারি এবং ৩, ৭, ১০, ১৪ মার্চ ২০২৬

সাক্ষাৎকারের স্থান : নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময় : ১৪ মার্চ, ২০২৬