খুঁজুন
, ,

ফরিদপুরে সরকারি গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে সরকারি গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ওয়ালিউর রহমানের বিরুদ্ধে এলজিইডি রাস্তার পাশ থেকে প্রায় দেড়লাখ টাকা সমমূল্যের মেহেগুনী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (১মার্চ)  উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ ওয়ালউর রহমান টোংরাইল কালিনগর সড়কের পাশ থেকে এলজিইডির প্রায় দেড়লাখ টাকার মেহেগুনী গাছ কেটে নিয়েছে। স্থানীয়দের মধ্যমে জানা গেছে প্রায় ১ লাখ টাকার গাছ বিক্রি করে দিয়েছে। বাকি ৫০ হাজার টাকা সমমূল্যের গাছ নিজের বাড়ির ফার্ণিচার বানাতে বাড়ির সামনে স্তুপ করে রেখেছে। এলজিইডি রাস্তার পাশ থেকে গাছ গুলো কেটে গাছের গোড়ায় খড়কুটোর দিয়ে ঢেকে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, সৈয়দ ওয়ালিউর রহমান ও তাদের পরিবার আওয়ামী লীগের আমলে সরকারি রাস্তার পাশ থেকে এলজিইডির লাগানো লাখ লাখ টাকার গাছ কেটে বিক্রি করেছে। এতদিন তার ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। এবার আওয়ামীলীগের সরকার পতনের পরেও তিনি কোন বলে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সৈয়দ ওয়ালিউর রহমান দাবী করেন ওই গাছ  তার লাগানো। তবে ওই গাছ সরকারি হয়ে গিয়েছে। আমার লাগানো বিধায় গাছ গুলো কেটে নিয়েছি। তবে এ গাছ কাটার বিষয়ে  আমি এ্যসিল্যান্ড অফিসে আবেদন করেছি। তবে তারা এখনো অনুমতি দেয়নি। শনিবার সরকারি অফিস বন্ধ থাকার কারণে তড়িঘড়ি করে গাছ গুলো কেটে ফেলেছি। এটা আমার ভূল হয়েছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখুন।
ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউর রহমানের ছেলে সৈয়দ ফজলুর রহমান বলেন, এভাবে গাছ গুলো কাটা আমাদের ভূল হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় চারদল সাংবাদিক এসে টাকা পয়সা নিয়ে গেছে। ভাই আমাদের সম্মান আছে এ নিয়ে নিউজ-টিউজ করেননা। আপনারাও কিছু টাকা নিয়ে যান।
এলজিইডি প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বলেন, সরকারি অর্থায়ণে এলজিইডি রাস্তার সৌন্দর্য বর্ধণে রাস্তার পাশে নানা প্রজাতের কাঠ ও ফলজ গাছ রোপণ করা হয়। সেটার দেখা শোনা করবে স্থানীয় লোকজন। তবে গাছ কাটার বিষয় আমি ইউএনও স্যারকে বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, এই গাছ বন বিভাগের না। সম্ভবত এলজিইডির লাগানো গাছ। উপজেলা থেকে লোক পাঠানো হয়েছে। লোকেশান দিন আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এজাজুল মিয়া (২০) ও স্বাধীন সরকার (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

​সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত এজাজুল মিয়া ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং স্বাধীন সরকার নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে।

​আহতরা হলেন—নগরকান্দার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে চার যুবক বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক নিহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষায় শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
শিক্ষায় শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি’ পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দীর নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। সম্প্রতি ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শিক্ষাক্ষেত্রে অবদান, প্রতিষ্ঠানের উন্নয়ন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এর আগেও বিভিন্ন পর্যায়ে সম্মাননা পেয়েছেন অধ্যক্ষ ওবায়দুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন প্রশাসনিক মূল্যায়নে তিনি পুরস্কৃত হয়েছেন। সালথা উপজেলায় একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি ফরিদপুর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কলেজপ্রধানের স্বীকৃতি অর্জন করেন তিনি।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, ঝরে পড়া রোধ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন ওবায়দুর রহমান। তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের উন্নয়নে নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।

অধ্যক্ষের এ পুরস্কার অর্জনের খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, ‘যেকোনো স্বীকৃতি কর্মক্ষেত্রে দায়িত্ববোধ ও নিষ্ঠা বাড়িয়ে দেয়। এ সম্মাননা আমার একার নয়; এটি নবকাম পল্লী কলেজ, সহকর্মী শিক্ষক এবং সালথাবাসীর ভালোবাসার ফসল।’

তিনি বলেন, শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শীতের আগমনী

সোহানুর রহমান
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
শীতের আগমনী

তাপমাত্রা আজ ২৯, আগামীকালও ২৯,আর কয়েকদিন পরেই তা নেমে আসবে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে।

ঊষালগ্নে আমাদের বিছানার দক্ষিণ পাশের জানলার থাই গ্লাসে শিমুল তুলার মতো স্বচ্ছ কুয়াশা জমবে,
সাথে বইবে উত্তরের ঝিরিঝিরি বাতাস।

​তোমার কপালের কালো টিপের দিব্যি—
তাতে আমি এতটুকু শিহরিত নই;
বরং আমি তো কল্পনায় বিভোর,
২৩-২৪ তাপমাত্রায় তোমার নিঃশ্বাসের হালকা উষ্ণ বাতাস আমার দাড়ির লোমকূপকে শিহরিত করবে!

​আমাদের বাসার ছাদে গাঁদা, চামেলি, চন্দ্রমল্লিকা ফুটবে,
অফিসের প্রান্তর ভরে উঠবে ক্যালেন্ডিলা, জারবেরা, কসমস আর অ্যাস্টার ফুলে।

​তোমার চোখের কাজলের দিব্যি—
তাতে আমার কোনো আগ্রহ নেই;
বরং আমি তো ভেবেই ব্যাকুল,
২০-২১ তাপমাত্রায় তোমার নিঃশ্বাসের কুয়াশার স্নিগ্ধতা আমার চোখের সুপারসিলিয়াকে ছুঁয়ে যাবে!

​ভেড়ামারা রেলস্টেশন, ফারাকপুর দক্ষিণ রেলগেটসহ অসংখ্য মোড়ে মোড়ে সরিষা বাটা, ধনিয়া পাতার ভর্তা আর চিতই পিঠার সাথে মিলবে গরম কালাই রুটি;

আর ভাপাপিঠা তো কমন!
​তোমার চুলের খোঁপার দিব্যি—
তাতে আমার সামান্য মনোযোগ নেই;
বরং আমি তো পরিকল্পনায় ব্যস্ত,
১৬-১৭ তাপমাত্রায় তোমার মুখের ভাপ ছড়িয়ে তুমি ড্রাগন হবে,
আর আমি হব মনস্টার!