খুঁজুন
, ,

ডায়াবেটিস রোগীরা রোজ দুপুরে খান মেথির রায়তা, মিলবে স্বাদ ও স্বাস্থ্য

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
ডায়াবেটিস রোগীরা রোজ দুপুরে খান মেথির রায়তা, মিলবে স্বাদ ও স্বাস্থ্য

মেথির রায়তায় ভরপুর প্রাকৃতিক পুষ্টিগুণ তো রয়েইছে, সেই সঙ্গে এটি রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করতেও ওস্তাদ। কারণ মেথি শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়।

রক্তে যাঁদের শর্করা নিয়ম মানে না, স্বাদের সঙ্গে তাঁদের আপস করতেই হয়। বেশি নোনতা, বেশি মিষ্টি, বেশি তেল-ঝাল মশলা সবেতেই সমস্যা। স্বাস্থ্যের জন্য অনেক কিছু মেনে নিতেও হয়। তবে এমন কিছু খাবারও রয়েছে, যা স্বাদের সঙ্গে আপস না করেই স্বাস্থ্যের খেয়াল রাখে। মেথির রায়তা ডায়াবিটিসের রোগীদের জন্য তেমনই একটি খাবার।

মেথির রায়তায় ভরপুর প্রাকৃতিক পুষ্টিগুণ তো রয়েইছে, সেই সঙ্গে এটি রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করতেও ওস্তাদ। কারণ মেথি শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। ইনসুলিন শর্করা ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে পারে, ফলে রক্তে গ্লুকোজ় বা শর্করার মাত্রা থাকে বিপদসীমার মধ্যে।

তাই ডায়াবিটিসের রোগীরা তো বটেই, এ রোগ না থাকলেও মেথির রায়তা খাওয়া যেতে পারে। বিশেষ করে যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরাও সকালে বা দুপুরে খাবার খাওয়ার পরে এক বাটি মেথির রায়তা খেলে তা শরীরের ইনসুলিনের কার্য ক্ষমতা বাড়িয়ে এবং শক্তির জোগান দিয়ে শরীরকে চনমনে রাখবে। শর্করা থেকে তৈরি হওয়া মেদ বৃদ্ধির সমস্যা কমাবে।

শীতে আপেল খাচ্ছেন, তার সঙ্গে খান এক টুকরো আদাও! স্বাদবদলের পাশাপাশি বাড়বে উপকারিতাও

কী ভাবে বানাবেন?

উপকরণ: আধ কাপ মেথি শাক

১ কাপ দই

২ চা চামচ রসুন কুচি

১টি কাঁচা লঙ্কা কুচি

আধ চা চামচ জিরে

স্বাদমতো বিট নুন

প্রয়োজনমতো তেল

উপরে ছড়ানোর জন্য চাট মশলা

প্রণালী: প্যানে সামান্য তেল গরম করে তাতে জিরে-ফোড়ন দিয়ে রসুন ভেজে নিন।

রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিন কুচনো মেথি শাক। আঁচ বাড়িয়ে মিনিট খানেক নাড়াচাড়া করুন। তার পরে কুচনো কাঁচালঙ্কা দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হলে একটি পাত্রে প্রথমে দই এবং অল্প নুন দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। তার পরে তাতে মেশান প্যানে ভাজা মেথি শাকের মিশ্রণ। উপরে সামান্য চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি মেথি রায়তা।

তথ্য সূত্র : আনন্দবাজার পত্রিকা

আলফাডাঙ্গার ইউএনওর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গার ইউএনওর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​এ সময় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ, সাবেক কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ শাহরিয়ার আজম ও আলফাডাঙ্গা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রঞ্জুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে নেতারা ইউএনওর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তারা আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়? এ প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। গবেষকদের মতে, শরীরে জমে থাকা চর্বির বড় একটি অংশ শেষ পর্যন্ত শ্বাসের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড হিসেবে শরীর থেকে বের হয়ে যায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের দুই গবেষক ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত এক নিবন্ধে জানান, শরীরের চর্বি কমার প্রক্রিয়া শুরু হয় যখন খাবার থেকে পাওয়া শক্তির চেয়ে শরীরের শক্তির চাহিদা বেশি হয়। তখন শরীর জমিয়ে রাখা চর্বি থেকে শক্তি নেওয়া শুরু করে।

খাবারের চর্বি হজমের পর ফ্যাটি অ্যাসিডে ভেঙে যায়। শরীর প্রয়োজনীয় অংশ বিভিন্ন কাজে ব্যবহার করে। অতিরিক্ত অংশ ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে চর্বি কোষে জমা থাকে।

শরীরে মূলত দুই ধরনের চর্বি জমে- ত্বকের নিচে থাকা সাবকিউটেনিয়াস ফ্যাট এবং শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গের চারপাশে জমা ভিসেরাল ফ্যাট।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি হলে হরমোন ও স্নায়ুর সংকেতের মাধ্যমে চর্বি কোষে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ভাঙতে শুরু করে। এরপর ফ্যাটি অ্যাসিড কোষের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় অংশ নেয়। এ সময় কার্বন ডাই-অক্সাইড ও পানি তৈরি হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, শরীর থেকে হারানো চর্বির প্রায় ৮৪ শতাংশ কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়ে শ্বাসের সঙ্গে বের হয়ে যায়। বাকি প্রায় ১৬ শতাংশ পানি হিসেবে ঘাম, প্রস্রাবসহ বিভিন্ন শারীরিক তরলের মাধ্যমে বের হয়।

তবে এই হারগুলো আনুমানিক বলে জানিয়েছেন গবেষকরা। শরীরের সব ধরনের নির্গমন নির্ভুলভাবে পরিমাপ করা কঠিন।

গবেষকরা আরও বলেন, দ্রুত শ্বাস নিলেই চর্বি কমে না। শ্বাস-প্রশ্বাস চর্বি ভাঙার কারণ নয়; বরং চর্বি ভাঙার পর তৈরি হওয়া পদার্থ শরীর থেকে বের হওয়ার একটি পথ।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি করাই চর্বি কমানোর মূল বিষয়। খাবার নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই ঘাটতি তৈরি করা যায়।

সূত্র: ইউরো নিউজ

সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অন্তত আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা জালগুলো আইন ও বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

​অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে সব ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

​একই সঙ্গে নিষিদ্ধ জালের অশুভ প্রভাব থেকে দেশীয় প্রজাতি রক্ষায় স্থানীয় সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।