খুঁজুন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র, ১৪৩২

ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের ঘড়ি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম
ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের ঘড়ি

রমজানের রোজার শেষে ঈদুল ফিতর প্রায় চলেই এলো। রোজার ধর্মীয় প্রস্তুতির পাশাপাশি ঈদকে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত এখন সবাই। নিজের ও পরিবারের সবার জন্য ঈদকে পরিপূর্ণ করে তুলতে এই সময় সবাই সাধ্যের মধ্যে কিছু না কিছু কেনাকাটা করে থাকে। ঈদের সময়টাকে তাই দেশের সবচেয়ে বড় কেনাকাটার মৌসুম বলা যায়।মানুষ এ সময় বেতন বা বোনাসের টাকা থেকে সবার জন্য ঈদ উপহার কেনে। কেউ অনেক দিন ধরে টাকা জমিয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কেনে, কেউ আবার নিজের শখের কোনো প্রিয় জিনিস কিনতে এই সময়টাই বেছে নেয়। ঈদকে ঘিরে শপিং মলগুলোতেও চলে বিভিন্ন অফার, নামিদামি ব্র্যান্ডগুলো এ সময় নতুন পণ্য আনে, অথবা মূল্যছাড় দেয়, যাতে ক্রেতারা সহজেই তাদের প্রিয় জিনিস কিনে ঈদ উদযাপন করতে পারে।

ঈদের নতুন পোশাক, নতুন জুতা, আর গহনার পাশাপাশি এখন অনেকে ইলেকট্রনিক গেজেট, স্মার্টফোন বা ব্র্যান্ডের ঘড়িও কিনে থাকেন।

ঈদের সময় ব্র্যান্ডগুলো তাদের ক্রেতাদের জন্য নতুন মডেলের ফোন বাজারে ছাড়ে, অথবা মূল্যছাড় বা উপহার দেয় যাতে এই সময় ক্রেতা তার প্রিয় জিনিস কিনে সন্তুষ্ট থাকতে পারেন। ঘড়ি বা স্মার্টফোন তো এখন আর শুধু সময় দেখা বা কথা বলার মাধ্যম নয়, এগুলো এখন ফ্যাশনের একটি অংশ। পুরুষ বা নারী সবার জন্যই ব্র্যান্ডের ফোন বা হাত ঘড়ি একটি অত্যন্ত প্রয়োজনীয় স্টাইলিং এর উপকরণ।
ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে হাতে একটি মানানসই ব্র্যান্ডের ঘড়ি হলে ঈদের সাজ পূর্ণ হয়।আবার প্রিয়জনের ঈদ উপহার হিসেবে নতুন ফোন হতে পারে একটি ভালো বিকল্প। দেশের বাইরে থেকে iphone এর নতুন সিরিজ আনান অনেকে, আবার দেশের মধ্যেই বিভিন্ন ব্র্যান্ড যেমন- Samsung, Nokia, Google pixel, One plus এর নতুন স্মার্ট ফোন পাওয়া যায় বিভিন্ন মার্কেটে বা শোরুমে। ঈদ উপহার হিসেবে অনেকেই ভালো মানের ব্র্যান্ডের ঘড়ি কিনতে চান। দেশের বাইরে থেকে নিয়ে আসতে না পারলে এখন দেশেই আছে বাংলাদেশের অন্যতম প্রধান ব্র্যান্ডের ঘড়ি বিক্রির প্রতিষ্ঠান TIMEZONE।
তাদের রয়েছে একাধিক শোরুম যেখানে ওয়ারান্টিসহ নানা বাজেটের নানা দেশের ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করা হয়।

যেমন আপনি যদি সুইস ব্র্যান্ডের ঘড়ি চান তাহলে এখানে পেয়ে যাবেন Rado, Tissot, Longines, Mido, Certina, Balmain জাপানিজ ব্র্যান্ড পছন্দ হলে এখানে পাবেন Casio, Seiko, Citizen।
এ ছাড়া নানা ধরনের ফ্যাশন ব্র্যান্ড: Credence, Obaku, Romanson, Titan, Q&Q, Boss, Tommy Hilfiger, Cairnhill, CK, Timex, Fossil, Michael Kors, Montrex, Emporio Armani, Armani Exchange, Cellox, Police, Lee Cooper, Daniel Klein, Santa Barbara ইত্যাদি ও পেয়ে যাবেন TIME ZONE এর যে কোনো শাখায়।

এসব ঘড়ির বিক্রয়ত্তোর সেবাও এখানে পাওয়া যায়। তাহলে আর চিন্তা কি? কিনে ফেলুন আপনার বাজেটের মধ্যে নিজের শখের ফোন বা ঘড়ি অথবা প্রিয় কারো জন্য ঈদের উপহার আর ঈদের আনন্দকে দিন পূর্ণতা।

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম
খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ মার্চ) ফরিদপুর সফরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এ সফরে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেগুনবাগিচা কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সোমবার (১৬ মার্চ) সকাল ৮টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সফর ব্যবস্থাপনায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ এলাকা থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের অংশগ্রহণের কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলি জমে বন্ধ হয়ে থাকা খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর করা, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সাধারণ মানুষের সরাসরি উপকার হবে বলে আশা করা হচ্ছে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দুপুর দেড়টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হবেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকার বনানীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রতিমন্ত্রীর একটি সরকারি সফর এবং এ সফরে তার সঙ্গে নিরাপত্তা দায়িত্বে একজন গানম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

ফরিদপুর জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২০ পিএম
ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার গ্রামের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে ইসমাইল মুন্সী (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে কয়েকজন কিশোর নদীর ঘাটে গোসল করতে নামে। এ সময় তারা নদীর তীরে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তাদের একটি বল নদীর মাঝামাঝি দিকে ভেসে গেলে ইসমাইল মুন্সী সেটি আনতে পানিতে নামে। তবে কিছুক্ষণ পর তাকে আর পানির উপর দেখা যায়নি। সঙ্গীরা তাকে না দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে ইসমাইলকে খুঁজে দেখেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানানো হলে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফরের নেতৃত্বে উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে প্রাথমিক পর্যায়ের চেষ্টা সত্ত্বেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর থেকে একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, নদীর ওই ঘাটটি গভীর হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমের পর নদীর স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় অনেক সময় অদক্ষ সাঁতারুদের জন্য তা বিপজ্জনক হয়ে ওঠে। এ কারণে এলাকাবাসী নদীর ঘাটে সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে নিখোঁজ ইসমাইল মুন্সীর পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেছেন। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর ইসমাইল মুন্সীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস নিয়মিত নজরদারি করছে।