খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

ঘুমের সময় উত্তরমুখী মাথা—কেন নিষেধাজ্ঞা আছে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১০ এএম
ঘুমের সময় উত্তরমুখী মাথা—কেন নিষেধাজ্ঞা আছে?

আমাদের উপমহাদেশের অনেক পরিবারেই এখনো একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে মানা হয়। তা হলো ঘুমানোর সময় কখনোই উত্তর দিকে মাথা রাখা যাবে না। বাড়ির বয়োজ্যেষ্ঠরা এটি পরামর্শ হিসেবে নয়, প্রায় নিয়মের মতো করেই বলে থাকেন।

অনেকের কাছে এটি নিছক কুসংস্কার মনে হলেও এই ধারণার পেছনে রয়েছে বাস্তুশাস্ত্রভিত্তিক চিন্তা এবং মানুষের শরীর নিয়ে দীর্ঘদিনের পর্যবেক্ষণ।

এই বিশ্বাসের মূল কথা হলো সামঞ্জস্য। অর্থাৎ শরীর ও প্রকৃতির শক্তির মধ্যে ভারসাম্য রাখা।

পৃথিবীর চৌম্বক শক্তি ও মানবদেহ

পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বকের মতো কাজ করে। এর চৌম্বক শক্তির প্রবাহ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানবদেহের মাথাকে ধরা হয় ধনাত্মক প্রান্ত এবং পাকে ধরা হয় ঋণাত্মক প্রান্ত।

যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমায়, তখন শরীরের এই প্রাকৃতিক মেরু পৃথিবীর চৌম্বক প্রবাহের বিপরীতে অবস্থান করে। এতে শরীরের স্বাভাবিক শক্তি প্রবাহে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হয়। এর ফল হিসেবে ঘুমে অস্থিরতা, গভীর ঘুম না হওয়া এবং মানসিক ক্লান্তি দেখা দিতে পারে।

প্রাচীনকালে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না থাকলেও মানুষ লক্ষ করেছিল, পর্যাপ্ত ঘুমের পরও অনেকেই ক্লান্ত, বিরক্ত বা মনোযোগহীন বোধ করছেন।

কেন মস্তিষ্ক বেশি প্রভাবিত হয়

মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো মস্তিষ্ক। এতে রক্ত চলাচল বেশি হওয়ায় লৌহ উপাদানের উপস্থিতিও তুলনামূলকভাবে বেশি। তাই মস্তিষ্ক চৌম্বক প্রভাবের প্রতি বেশি সংবেদনশীল বলে মনে করা হয়।

ধারণা করা হয়, উত্তর দিকে মাথা রেখে ঘুমালে রক্ত সঞ্চালন অস্বাভাবিকভাবে মস্তিষ্কের দিকে আকৃষ্ট হতে পারে। দীর্ঘদিন এমন হলে মাথাব্যথা, অস্বস্তিকর স্বপ্ন, দুশ্চিন্তা এবং মনোযোগের সমস্যা তৈরি হতে পারে।

এই কারণেই শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ঘুমের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপ রয়েছে, তাদের ক্ষেত্রে এই দিকনির্দেশনা আরও জোর দিয়ে বলা হয়।

বাস্তুশাস্ত্রে উত্তরের প্রতীকী অর্থ

শুধু শারীরিক দিক থেকেই নয়, বাস্তুশাস্ত্রে উত্তর দিকের একটি প্রতীকী ব্যাখ্যাও রয়েছে। অনেক বিশ্বাস অনুযায়ী, উত্তর দিককে স্থবিরতা ও বিশ্রামের দিক হিসেবে ধরা হয়। এটি সমাপ্তি এবং অতীতের প্রতীক হিসেবেও বিবেচিত।

বাসুশাস্ত্র অনুযায়ী, ঘুম হওয়া উচিত এমন একটি প্রক্রিয়া যা শরীর ও মনকে নতুন শক্তি দেয়। দক্ষিণ বা পূর্ব দিককে তাই বেশি উপযোগী বলা হয়, কারণ এই দিকগুলোকে পুনর্নবীকরণ ও স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করা হয়।

এই কারণে উত্তর দিকে মাথা রেখে ঘুমাতে নিষেধ করা হয়, ভয়ের কারণে নয়, বরং কার্যকারিতার জন্য।

মানসিক ও আবেগগত প্রভাব

এই বিষয়টির একটি মানসিক দিকও রয়েছে। অনেকেই জানান, উত্তর দিকে মাথা রেখে ঘুমালে তাদের ঘুম বারবার ভেঙে যায়, স্বপ্ন বেশি হয় বা অকারণে অস্বস্তি অনুভূত হয়। তারা হয়তো এর স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু শরীর ও মন শান্ত বোধ করে না।

ঘুম শুধু শারীরিক বিশ্রাম নয়, এটি মানসিক প্রক্রিয়ারও সময়। শরীর পুরোপুরি আরাম না পেলে মনও সচল থাকে। দীর্ঘদিন এমন হলে বিরক্তি, অতিরিক্ত চিন্তা এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

প্রাচীন অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল।

কোন দিকগুলো ঘুমের জন্য ভালো

বাসুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সবচেয়ে ভালো বলে ধরা হয়। এতে শরীর পৃথিবীর চৌম্বক শক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে এবং গভীর ও প্রশান্ত ঘুম হয় বলে বিশ্বাস করা হয়।

পূর্ব দিকও ভালো বলে মনে করা হয়, বিশেষ করে শিক্ষার্থী ও যাদের মানসিক স্বচ্ছতা দরকার তাদের জন্য। সূর্যোদয়ের দিক হওয়ায় এটি নতুন শুরুর প্রতীক।

পশ্চিম দিককে নিরপেক্ষ বলা হয়। খুব ভালো না হলেও গ্রহণযোগ্য। উত্তর দিককে তবে সবচেয়ে বেশি নিরুৎসাহিত করা হয়।

কুসংস্কার নয়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ

এই নিয়মগুলো কেবল বিশ্বাস থেকে তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ লক্ষ করেছে, কোন অভ্যাসে শরীর সতেজ থাকে আর কোনটিতে ক্লান্তি বাড়ে। সেই অভিজ্ঞতা থেকেই এই নীতিগুলো গড়ে উঠেছে।

আজও অনেকেই উত্তর দিক বাদ দিয়ে ঘুমানোর দিক পরিবর্তন করার পর কয়েক দিনের মধ্যেই ঘুমের মানে পরিবর্তন অনুভব করেন। এটি বিশ্বাসের কারণে নয়, বরং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ার ফল।

বর্তমান সময়ে ঘুমের সমস্যা দিন দিন বাড়ছে। এমন অবস্থায় এই প্রাচীন পরামর্শ নতুন করে গুরুত্ব পাচ্ছে। ঘুমানোর সময় মাথার দিক বদলাতে কোনো খরচ নেই, ঝুঁকি নেই, বাড়তি কিছু করারও দরকার নেই।

অনেক সময় সুস্থ থাকার জন্য বড় পরিবর্তনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু সামঞ্জস্যের। কখনো কখনো ভালো ঘুম শুরু হয় ওষুধ বা প্রযুক্তি দিয়ে নয়, বরং খুব সাধারণ একটি পরিবর্তন দিয়ে। যেমন ঘুমানোর সময় সঠিক দিকে মাথা রাখা।

সূত্র : Times of India

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না মাদক মামলার পলাতক আসামির

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম
ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না মাদক মামলার পলাতক আসামির

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাদ্দাম শেখ (২৪)। তিনি ফরিদপুর শহরের খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক এলাকার বাসিন্দা এবং মো. শেখ শহিদের ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর সদরের শিবরামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানার জিআর মামলা নম্বর- ৫৫৬/১৪ এর আলোকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র‌্যাবের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “মাদকদ্রব্য সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ এএম
রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ফরিদপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভাকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রথম ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টার ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভাস্থলে যাবেন। আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিভাগীয় এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতা–কর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন,“তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “এই জনসভা থেকে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। তরুণ সমাজ তার বক্তব্য থেকে নতুন অনুপ্রেরণা পাবে।”

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ হবে।”

তিনি বলেন, “ফরিদপুর ঐতিহ্যগতভাবে গণতন্ত্রকামী মানুষের এলাকা। আজকের জনসভা প্রমাণ করবে, বিএনপি এখনো জনগণের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”

উল্লেখ্য, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ফরিদপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে বিএনপির স্থানীয় ইউনিটগুলো একযোগে কাজ করছে। সব মিলিয়ে আজকের জনসভাকে ঘিরে ফরিদপুরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

‘ইনসাফের কথা’

মামুন সিকদার
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ এএম
‘ইনসাফের কথা’

মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল,
এক হাদি’কে গুলিবিদ্ধ করে
ক্ষান্ত করিতে পারিবে না বল।

মোরা শত শত হাদি আছি বাংলা জুড়ে
ক’টা গুলি আছে বল? হায়েনার দল,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।

মোরা থামবো না, মোরা থামবো না
ইনসাফের পথে করিবো সংগ্রাম,
বাংলা জুড়ে যারা করে ছল
অপশক্তি বিনাশ করিবো, আমরা আছি যারা।

তবু থামবো না, তবু থামবো না
আসুক যত ঝড় ও তুফান,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।