খুঁজুন
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

মধুখালীতে দেবে গেছে ইটের রাস্তা, দুর্ভোগে মানুষ

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫৫ পিএম
মধুখালীতে দেবে গেছে ইটের রাস্তা, দুর্ভোগে মানুষ

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী পুরাতন বাজার চন্দনা নদীর পাশে মেগচামী স্কুল এন্ড কলেজ ও মেগচামী বাজারের প্রধান সড়কের  প্রায় ১ কিলোমিটার ইটের রাস্তাটি ইটের সলিং দেবে যাওয়ায় পানি ও কাদাযুক্ত হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। এ যেন দেখার কেউ নেই। বর্তমানে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনসাধারণের দুর্ভোগের সীমা নেই।

 

এদিকে রাস্তাটির ইটের সলিং দেবে যাওয়ায় সড়কে পানি ও কাদাযুক্ত হয়ে পড়ে প্রায় ১ কিলোমিটার ইটের সলিংয়ে রাস্তাটির জায়গায় জায়গায় ভাঙা ও ইট দেবে গেছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় খানাখন্দে পানি বেঁধে যাচ্ছে।

 

মেগচামী গ্রামের একাধিক  ব্যক্তি জানান, ভাঙা ও ইট দেবে যাওয়া রাস্তায় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চালিয়ে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পার্শবর্তী উপজেলার খালখুলা মেগচামী ও চরমেগচামী ও আশপাশের গ্রামের জরসাধারণের চলাচলের এই রাস্তাটি একমাত্র ভরসা। ৫ থেকে ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ রাস্তা দিয়ে। এছাড়াও রাস্তা খারাপের কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া আসার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি এখন পিচকরণ সময়ের দাবি হয়ে উঠেছে। এলাকাবাসি দ্রুত সংস্কার দেখতে চায়। এই এক কিলোমিটার ইটের রাস্তার জন্য প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হয়।

 

এবিষয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার যে সমস্যা এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করলে আগামী অর্থ বছরে সংস্কারের কাজ করে দেওয়া হবে।

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‌্যাপার সেন্ট্রাল সি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ এএম
ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‌্যাপার সেন্ট্রাল সি

ব্রিটিশ র‌্যাপার ওকলি নীল সিজার-সু, যিনি মিউজিক সিনে ‘সেন্ট্রাল সি’ হিসেবে পরিচিত। সম্প্রতি এই র‌্যাপার জানিয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’ খ্যাত এই তারকা ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। আন্তর্জাতিক ইসলামিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্মগুলোর প্রতিবেদনে জানা যায়, ২৭ বছর বয়সী এই শিল্পী একটি লাইভস্ট্রিম অনুষ্ঠানের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax-এর সঙ্গে সাম্প্রতিক একটি লাইভ আলোচনার সময় সেন্ট্রাল সি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন থেকে ‘আখিল’ নামে পরিচিত হতে চান। তবে এর আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি এই ব্রিটিশ র‌্যাপারকে। সেন্ট্রাল সির ঝুলিতে প্রথম ব্রিটিশ র‌্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড আছে। এছাড়া ড্রেক, জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

সেন্ট্রাল সির এমন সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-শ্রোতারা তাকে নেটদুনিয়ায় শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন ‘সেন্ট্রাল সি’ হিসেবে পরিচিত এই ব্রিটিশ র‌্যাপার। তবে তিনি জনপ্রিয়তা পান ২০২১ সালের পর।

ফোনকলে চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ এএম
ফোনকলে চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। কেউ একজন বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে এই অভিনেত্রীকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। হুমকি সহ অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

সেই কথোপকথনের ভিডিও পরীমনি তার পেজে পোস্ট করেছেন। ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কলটি এসেছে কিউবা থেকে। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ সঙ্গে ক্যাপশনে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন।

এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

“অভিনয় নয়, এবার রাজনীতি! রিনা খান চাইলেন এমপি হওয়ার সুযোগ”

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
“অভিনয় নয়, এবার রাজনীতি! রিনা খান চাইলেন এমপি হওয়ার সুযোগ”

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত এই শোবিজ তারকা সম্প্রতি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন রিনা খান। প্রচারণার এক পর্যায়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।

এদিন বিকালে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে এই অভিনেত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। এ সময় রিনা খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশার কথা উল্লেখ করে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব।

গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’