খুঁজুন
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র, ১৪৩২

ঘরে বসেই ভোটের ফলাফল দেখবেন যেভাবে?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
ঘরে বসেই ভোটের ফলাফল দেখবেন যেভাবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শেষে এবার শুরু হয়েছে গণনা। এখন অপেক্ষা ফলাফলের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তবে যারা এখনো ভোট কেন্দ্রের ভেতরে অপেক্ষায় আছেন, তারা ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন।

এই নির্বাচনের ফল দ্রুত জানতে নির্বাচন কমিশন সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই রিয়েল-টাইম ফলাফল ও বিভিন্ন নির্বাচনী তথ্য জানতে পারবেন।

তবে, অ্যাপটি ব্যবহার করবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

ডাউনলোড ও ইনস্টল

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে সার্চ করে সহজেই ডাউনলোড করা যাবে। ইনস্টল সম্পন্ন হলে অ্যাপটি খুলে ব্যবহার শুরু করা যাবে।

লগইন (ঐচ্ছিক)

সাধারণভাবে ফলাফল দেখার জন্য লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।

এরপর-

নির্বাচন ও কেন্দ্র নির্বাচন :

হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে ঢুকতে হবে। এরপর নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন) এবং নির্দিষ্ট জেলা বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।

ফলাফলের লাইভ আপডেট :

প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষ হলে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। সেখানে প্রার্থী বা দলভিত্তিক ভোটের সংখ্যা, ব্যবধান ও শতাংশ দেখা যাবে।

গ্রাফ ও চার্টে উপস্থাপন :

ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে দেখানো হবে, যাতে প্রার্থী বা দলের অবস্থান সহজেই বোঝা যায়। এই অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ভোটের ফলাফলের প্রতিটি ধাপ লাইভ দেখা সম্ভব হবে।

রাষ্ট্রীয় খরচে হজ করলে নিজের ফরজ হজ আদায় হবে কি-না?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় খরচে হজ করলে নিজের ফরজ হজ আদায় হবে কি-না?

একজন সরকারি কর্মকর্তা। সরকার তাকে রাষ্ট্রীয় খরচে হজে পাঠাচ্ছে প্রশিক্ষক হিসেবে। জানার বিষয় হলো, রাষ্ট্রীয় খরচে সে হজ করছে। অপরদিকে তার ওপর হজ ফরজ, কিন্তু এখনো সে তা আদায় করেনি। অতএব রাষ্ট্রীয় খরচে হজ করার কারণে তার নিজের ফরজ হজ আদায় হবে কি না?

উত্তর : রাষ্ট্রীয় খরচে হজ করার সময় নিজের ফরজ হজ আদায়ের নিয়ত করলে তা আদায় হয়ে যাবে। (আল আশবাহ : ১/১৩৫, আল হিন্দিয়াহ : ১/২১৭, ফাতাওয়া দারুল উলুম করাচি : ৩/১১৫)

শাওয়াল মাসে ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়?

-মাওলানা জুবায়ের

উত্তরা, ঢাকা

উত্তর : হজ ফরজ নয় এমন ব্যক্তি যদি শাওয়াল মাসে ওমরা করার জন্য যায় অথবা রমজান মাসে ওমরা আদায়ের জন্য যায়, এরপর শাওয়াল মাসে ওমরা আদায় করে, তাহলে নিম্নবর্ণিত তিনটি শর্ত পাওয়া গেলে তাঁর ওপর হজ ফরজ হয়ে যাবে।

১. হজ আদায় করা পর্যন্ত সেখানে অবস্থান করার আর্থিক সক্ষমতা থাকা, অথবা দেশে এসে পুনরায় যাওয়ার সক্ষমতা থাকা এবং যাদের ভরণ-পোষণ তাঁর জিম্মায় রয়েছে, হজ থেকে ফিরে আসা পর্যন্ত তাদের খরচ নির্বাহের সক্ষমতা থাকা। ২. রাষ্ট্রীয় পক্ষ থেকে হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি থাকা। ৩. ইতোপূর্বে ফরজ হজ আদায় না করা।

কিন্তু যদি আর্থিক সক্ষমতা না থাকে, কিংবা সক্ষমতা আছে তবে সৌদির রাষ্ট্রীয় পক্ষ থেকে হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি না থাকে, তাহলে হজ ফরজ হবে না। তেমনিভাবে যে ব্যক্তি ইতোপূর্বে ফরজ হজ আদায় করেছে, শাওয়াল মাসে উমরা করার কারণে তাঁর ওপরও হজ ফরজ হবে না।

উল্লেখ্য, বর্তমানে সৌদির রাষ্ট্রীয় পক্ষ থেকে ওমরা আদায়কারীদের জন্য হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি নেই। এজন্য বর্তমানে শাওয়াল মাসে ওমরা আদায় করলেও হজ ফরজ হবে না।

উত্তরদাতা

মুফতি আবদুর রহমান হোসাইনী

ফতোয়া বিভাগীয় প্রধান, জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, (মিরপুর-১২) ঢাকা

শিশু হাম আক্রান্ত হলে কী খাওয়াবেন, কী খাওয়ানো যাবে না

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
শিশু হাম আক্রান্ত হলে কী খাওয়াবেন, কী খাওয়ানো যাবে না

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার খবর অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যদিও হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, তবুও এতে আক্রান্ত হলে শিশুদের নানা জটিলতার মুখে পড়তে হয়। কখনো কখনো পরিস্থিতি মারাত্মক আকারও ধারণ করতে পারে।

এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যার পাশাপাশি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। দেশের প্রথম সারির একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে এসব পরামর্শ দেন তিনি।

রোগ-প্রতিরোধ বাড়াতে কী খাওয়াবেন?

পুষ্টিবিদ নিশাত শারমিন নিশির মতে, শিশু হাম আক্রান্ত হলে প্রথমেই তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। এ জন্য খাদ্যতালিকায় রাখতে হবে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার।

শিশুকে উষ্ণ গরম স্যুপ খাওয়ানো যেতে পারে। স্যুপে অল্প পরিমাণ মুরগির মাংস ও ডিমের সাদা অংশ যোগ করা যেতে পারে, যা শিশুর শরীরের জন্য উপকারী। তবে এতে কোনো ধরনের মসলা ব্যবহার না করাই ভালো।

প্রোসেসড খাবার থেকে দূরে রাখুন

অনেক সময় দেখা যায়, শিশু কিছু খেতে না চাইলে অভিভাবকরা তাকে চিপস বা প্রোসেসড খাবার দিয়ে দেন। কিন্তু এ অভ্যাসটি একেবারেই ঠিক নয়। প্রোসেসড ফুড সাধারণত শরীরের জন্য উপকারী নয়, বরং অসুস্থতার সময় তা আরও ক্ষতির কারণ হতে পারে।

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, হাম আক্রান্ত অবস্থায় শিশুকে এ ধরনের খাবার থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে।

চা-কফি কেন এড়িয়ে চলবেন?

শুধু শিশু নয়, অনেক প্রাপ্তবয়স্ক রোগীও অসুস্থ অবস্থায় কিছু খেতে না পারলে চা বা কফি পান করতে চান। অনেকেই মনে করেন এতে হয়তো কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু বাস্তবে এসব পানীয় উল্টো জটিলতা বাড়াতে পারে। তাই হাম আক্রান্ত অবস্থায় চা-কফি পরিহার করাই উত্তম।

তরল ও প্রাকৃতিক খাবারের গুরুত্ব

হাম আক্রান্ত রোগীর জন্য তরল খাবার খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ডাবের পানি অত্যন্ত উপকারী। এর পাশাপাশি ফলমূল এবং ঘরে তৈরি ফলের জুস খাদ্যতালিকায় রাখা উচিত। তবে জুস অবশ্যই বাসায় তৈরি হতে হবে এবং এতে কোনো ধরনের কৃত্রিম বা রাসায়নিক উপাদান মেশানো যাবে না। প্রয়োজন হলে অল্প পরিমাণ চিনি যোগ করা যেতে পারে। কারণ এ সময় শরীরে ক্যালোরির চাহিদা কিছুটা বেড়ে যায়। ডায়াবেটিসজনিত সমস্যা না থাকলে পরিমিত চিনি গ্রহণ করা যেতে পারে।

অল্প অল্প করে, বারবার খাওয়ান

শিশুরা অসুস্থ অবস্থায় একসঙ্গে বেশি খাবার খেতে চায় না। তাই অল্প অল্প করে বারবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে খাবারের বৈচিত্র্য আনা জরুরি, যাতে শিশু আগ্রহ পায়।

খাবারের তালিকায় গাজর ও মিষ্টিকুমড়ার মতো পুষ্টিকর সবজি রাখা যেতে পারে (যদি পেটের সমস্যা না থাকে)। স্যুপ বা সবজির সঙ্গে এগুলো ব্লেন্ড করে দেওয়া যেতে পারে। এছাড়া নরম ভাত বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে খাওয়ালে শিশুর জন্য তা সহজপাচ্য হয় এবং উপকার মেলে।

সব মিলিয়ে, হাম আক্রান্ত হলে ভয় না পেয়ে সচেতনভাবে শিশুর যত্ন নিতে হবে। সঠিক খাদ্যাভ্যাস ও পরিচর্যা নিশ্চিত করা গেলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব।

লবণ দিয়ে তরমুজ খাওয়া—উপকার না অপকার? জানুন গবেষণার ফল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
লবণ দিয়ে তরমুজ খাওয়া—উপকার না অপকার? জানুন গবেষণার ফল

গরম পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে রসালো তরমুজ। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে আর তৃষ্ণা মেটাতে এই ফলের জুড়ি নেই।

তবে অনেকেই তরমুজে এক চিমটে লবণ বা চাটমশলা ছিটিয়ে খান। কেউ স্বাদের জন্য, কেউ আবার উপকারের আশায়। কিন্তু এই অভ্যাস কি সত্যিই উপকারী, নাকি কেবল স্বাদের ভিন্নতা? চলুন জেনে নেওয়া যাক, গবেষণা কী বলছে।

তরমুজের স্বাদ বাড়ায়

এক চিমটে লবণ তরমুজের স্বাদকে আরও বাড়িয়ে তোলে, এমনটিই অনেকেরই অভিজ্ঞতা। ২০২৩ সালে ই-লাইফ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, লবণে থাকা ক্লোরাইড আয়ন মিষ্টি স্বাদের রিসেপ্টরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। ফলে তরমুজের প্রাকৃতিক মিষ্টতা আরও বেশি অনুভূত হয়। সহজভাবে বললে, লবণ তরমুজকে আরও মিষ্টি মনে হতে সাহায্য করে।

ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটায়

তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও রয়েছে। তবে সোডিয়ামের পরিমাণ কম। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে ইলেক্ট্রোলাইট বের হয়ে যায়, তখন সামান্য লবণ যোগ করলে সোডিয়ামের ঘাটতি কিছুটা পূরণ হতে পারে। ফলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে এটি সহায়ক হতে পারে।

হজমে সহায়তা করে

লবণ পাকস্থলীতে পাচক রসের নিঃসরণ বাড়াতে ভূমিকা রাখে। এতে খাবার দ্রুত হজম হতে পারে। তরমুজ যদিও সহজপাচ্য ফল, তারপরও অনেকের ক্ষেত্রে খাওয়ার পর পেট ফাঁপার সমস্যা দেখা যায়। এমন ক্ষেত্রে সামান্য লবণ ছিটিয়ে খেলে এই অস্বস্তি কমতে পারে।

কতটা লবণ ব্যবহার করবেন?

তবে পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণ দিলে তরমুজের স্বাভাবিক স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করতে পারে। তাই এক বাটি তরমুজের জন্য এক চিমটে লবণ বা চাটমশলাই যথেষ্ট। চাইলে বিট লবণ বা লেবুর রসও যোগ করা যেতে পারে, এতে স্বাদ আরও বাড়বে।

সূত্র : এই সময়