ফরিদপুরে ডা. মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন কাল
ফরিদপুরের বরেণ্য চিকিৎসক এবং দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা শিশু চিকিৎসা কেন্দ্র ‘ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (২ সেপ্টেম্বর)।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানার মসজিদে বাদ ফজর পবিত্র কুরআন খতম, কালেমা খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল ৭টায় আলীপুর গোরস্তানে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুরে ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে পরিবেশন করা হবে উন্নত মানের খাবার।
এছাড়া বাদ আসর হাসপাতাল প্রাঙ্গণে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বরেণ্য এই চিকিৎসক ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল, ফরিদপুর চক্ষু হাসপাতাল এবং ফরিদপুর মুসলিম মিশনসহ অঞ্চলের বহু খ্যাতনামা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

আপনার মতামত লিখুন
Array