ফরিদপুরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনসের শহীদ ছালাম সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও একাগ্রতার সাথে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, “এই নিবিড় প্রশিক্ষণ পদোন্নতিপ্রত্যাশী সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি পরীক্ষায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array