খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

ফরিদপুর-২ আসনে ভোটের মাঠে হামলার অভিযোগ, কাফনের কাপড় পরে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

ফরিদপুর ও সালথা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
ফরিদপুর-২ আসনে ভোটের মাঠে হামলার অভিযোগ, কাফনের কাপড় পরে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে নির্বাচনী প্রচারণাকালে গাড়ি বহরে হামলার অভিযোগ তুলে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোট।

ফরিদপুরের সালথা উপজেলায় রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্যতিক্রমধর্মী এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরিধান করেন।

সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট সমর্থিত রিকশা মার্কার এমপি প্রার্থী মাওলানা আকরাম আলী ওরফে ‘ধলা হুজুর’-এর গাড়িবহরে হামলার অভিযোগ তুলে ধরে জোটের নেতারা বলেন, এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়, বরং নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী মাওলানা আকরাম আলী। তিনি বলেন, “গত ৭ ফেব্রুয়ারি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ সময় সিংহপ্রতাপ বাজার এলাকায় পৌঁছালে পরিকল্পিতভাবে আমার গাড়িবহরে বাধা দেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।”

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষের কিছু নেতাকর্মী উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে করে নিরাপত্তা হুমকির মুখে পড়ি এবং স্বাভাবিক প্রচারণা কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা অভিযোগ করেন, “নির্বাচনী মাঠে ভয় দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হচ্ছে। প্রশাসনের নীরবতা এমন অপতৎপরতাকে উৎসাহিত করছে।” তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ করার দাবি জানান।

কাফনের কাপড় পরে সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে আকরাম আলীর নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, এটি একটি প্রতীকী প্রতিবাদ। তাঁদের ভাষায়, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। কিন্তু যদি আমাদের জীবননাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবো—এই বার্তাই আমরা দিতে চেয়েছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা। বক্তারা বলেন, ফরিদপুর-২ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।

সেনা বাহিনী সূত্র জানায়, ঘটনার দিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী। এ ঘটনার পর বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সত্যতা যাচাই-পূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “মাওলানা আকরাম আলী নির্বাচনী কাজে সিংহপ্রতাপ বাজারে লিফলেট বিতরণ করছিলেন। বাজারের পাশে বিএনপির একটি অফিস থাকায় সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা ধলা হুজুরকে দেখে ধানের শীষের মিছিল দেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে ধলা হুজুর সেনা ক্যাম্পে ফোন করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাঁর গাড়ির ওপর সরাসরি হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও ধানের শীষের কিছু নেতাকর্মী তখন উত্তেজিত ছিলেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, খবর পাওয়া মাত্রই ওই এলাকায় সেনাবাহিনী যান। এছাড়া প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। তিনি বলেন, রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সালথা উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টহল অব্যাহত আছে। এই নির্বাচন নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাকে ছাড় দেওয়া হবেনা। অন্যদিকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন।’

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ স্লোগান, মিছিল ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য কিছু সময়ের জন্য স্থবির হয়ে যায়।

১১ দলীয় জোটের নেতারা দাবি করেন, নির্বাচনের মাঠে সব প্রার্থীর সমান সুযোগ থাকা উচিত। কিন্তু একটি পক্ষ প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনের শেষাংশে বলা হয়, “আমরা সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু যদি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজপথে থাকবো।”

‘একমুঠো জোনাকি নীরব বারান্দায়’

হারুন আনসারী রুদ্র
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:১৮ এএম
‘একমুঠো জোনাকি নীরব বারান্দায়’

আবরার রাহাদের জীবনের প্রতিটি সকাল শুরু হতো একটা চাপা হুং’কার দিয়ে। সেটা তাঁর নিজের ভেতরে নয়, তাঁর পত্রিকার হেডলাইনে। চল্লিশোর্ধ্ব এই জীবনে সে এখন আর সাধারণ কোন রিপোর্টার নয়; বরং সিস্টেমের কাঁ’টা, সমাজের র’ন্ধ্রে র’ন্ধ্রে ঢুকে পড়া অনৈ’তিক’তা, দু’র্নী’তি আর গড’ফা’দারদের প্রতি’পক্ষ সে।

তাঁর তী’ক্ষ্ণ লেখনী শহরের কর্তাবাবু থেকে বড় অফিসার আর প্রভাবশালী ঠিকাদারদের রাতের ঘুম কেড়ে নেয়। ​প্রকাশ্যে কেউ কিছু না বললেও, গোপন ফিসফিসানি আর ঈ’র্ষা তাঁর পিছু ছাড়ে না। সাংবাদিকতার ভেতরের মহলও তাঁকে হিং’সা করে—কেউ কেউ তো সরাসরি শ’ত্রু।

​তবু রাহাদ থামেনা। থামতে পারেনা। তাঁর প্রেরণা আসে সেই ‘মানুষের জিম্মা’ থেকে, যাদের জন্য সে লড়ে যায়। ​তাঁর এই কণ্ট’কা’কীর্ণ পথ বড় পিচ্ছিল। মাঝে মাঝে যখন চারপাশের সব বন্ধুত্বের মুখোশ খসে পড়ে, তখন আরো শক্তি জুগিয়ে এগোতে থাকে।

মাঝেমধ্যে নিজের কাছেই নিজেকে অচেনা লাগে। তখন তাঁর হৃদয় একটু উষ্ণতা খুঁজে ফিরে। যে অনুভব তাঁর এই পথ চলার সব ক্লান্তি ঝেড়ে ফেলে নিমিষেই।

এজন্য মনের প্রশান্তি পেতে রাহাদ তাঁর স্রষ্টার দরবারে নিরবে সেজদায় লুটিয়ে পড়ে কখনো। গভীর আকুতি নিয়ে প্রার্থনা করে। সবকিছু তাঁর পালনকর্তার কাছে খুলে বলে নিজেকে হালকা করে নেয়। তা নাহলে হয়তো বইপত্রের মধ্যে নিবিষ্ট হয়ে মনোযোগ ঘোরানোর চেষ্টা করে।

​বর্তমানের এই ইন্টারনেট আর ফেসবুকের আমলে পেশাগত কারণেই তাঁকে ফেসবুকের দিকে নজর রাখতে হয়। আর সেখানেই, ফেসবুকে, একদিন তাঁর চোখ আটকে যায় একটি পোস্টে।
মনে হচ্ছিলো- ওই পোস্টের শব্দগুচ্ছের এমন ভারী আর মোলায়েম সৃজন যেনো তাঁরই জবাবের প্রতিধ্বনি ছিল। এমন কিছুই কি খুঁজছিলো সে মনে মনে।

​তাহমিনা জেরান তখন থেকেই তাঁর কাছে যেন নীরবতার আলপনা হয়ে গেছে। যার লেখার সীমা হিমালয়ের মতো উঁচু, কিন্তু সেখানে কি যেন এক নিচু, শান্ত এবং একাকী একটি অবমূর্তির ছায়া। ঠিক ঠাউরে উঠতে পারেনা তাঁকে।

​তাঁর মধ্যে স্থিতিশীলতা থাকলেও এক ধরনের অজানা শূন্যতা রয়েছে। প্রেম আর অপ্রাপ্তির মিশেলের এই বহিঃপ্রকাশ অবশ্য পাঠকের বেশ খ্যাতি পেয়েছে; কিন্তু কি যেন একটা অপূর্ণতা রয়েছে তাতে। তাহমিনা জেরানের এই দুর্বোধ্যতাই তাঁর কাছে ‘দোয়াপড়া দরজার’ মতো হয়ে উঠেছে।

​রাহাদ প্রথমদিনেই তাহমিনার লেখা পড়ে ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলো। শব্দের এমন গভীর আর গম্ভীর বুনন সচরাচর বন্ধুদের কারো মাঝে দেখেনি সে। তবে সংকোচ থেকে সেখানে কোনো মন্তব্য করতে পারেনি সেদিন। এরও পরে একদিন তাহমিনার লেখার নিচে মন্তব্যের ঘরে দু’লাইনের একটি অভিব্যক্তি লিখে দেওয়ার পর প্রথম সেই জড়তা কাটলো।

মনে হলো- এই প্রতুত্তরের অপেক্ষা ছিলো। তাহমিনা সেই মন্তব্য পড়ে ধন্যবাদ জানিয়ে একটা হার্টের রিঅ্যাক্ট দিলো। সেই থেকে তাঁদের মধ্যে এক ধরনের অদেখা যোগাযোগ। রাহাদের বিপদসংকুল একঘেয়ে জীবনে এই প্রাপ্তিটুকু প্রশ্রয় পেয়ে ভাললাগার একটা নিরাপদ বারান্দা হয়ে উঠলো। যেখানে রয়েছে উপমা আর ইঙ্গিতের নীরব চালুনির বর্ণমালা।

​রাহাদ লিখলো: “যে আলোটুকু ছুঁতে বারণ, সেটুকু দেখাই জীবনের শেষ বিলাসিতা।”
​তাহমিনার জবাব এল: “আপনার কাব্য-কুসুমগুলো এমন এক দুর্লভ বাগানে ফোটে, যার চাবি আপনার কাছে থাকলেও দরজায় তালা দেওয়া।”

​রাহাদ বুঝলো, তাহমিনা তাঁর জীবনের এই ঝুঁ’কি ও একাকীত্বকে ইঙ্গিত করছে। ​সে জবাব দিলো: “আমি হলাম সেই পুরোনো সেতুর মতো, তাহমিনা, যার নীচে জলের ধারা বয়ে গেলেও উপরে শুধু দায়িত্বের ভার।”
​তাহমিনা জানতো, রাহাদের এই ভার আসলে তাঁর জীবনের আপসহীন ল’ড়াই। তাঁর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

একরাতে, রাহাদ তাঁর পত্রিকার অফিস থেকে বেরিয়ে বাসার পথে হাঁটছিলো। হাতে কেবলই ছাপা হওয়া একটি পত্রিকার কপি, হেঁটে যেতে পথে যখন বাসার কাছের মোড়টি ঘুরতে যাবে রাহাদ, একটি মোটরসাইকেলে চড়ে হেলমেট পরা দুই হা’ম’লাকারী আ’ক’স্মিক তাঁর কাছাকাছি চলে এলো। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ের পেছনে স’জো’রে কিছু দিয়ে আ’ঘা’ত করলো। তী’ব্র য’ন্ত্র’ণায় রাহাদের পা টলে উঠলো। সাথে সাথেই আবার দ্বিতীয় আ’ঘা’তে কাবু করার চেষ্টা।

এমনিতেই সারাদিনের ক্লান্তিতে অবসন্ন শরীর। ভারসাম্য রাখতে না পেরে রাহাদ রাস্তার পাশে ড্রেনের উপর পড়ে গেল। এরপর ইচ্ছেমতো চললো বেধ’ড়ক মা’রপি’ট। তাঁর শরীর যেন নি’থ’র হয়ে এলো। আর তাকে এভাবে আ’ঘা’ত করার পর ওরা যেভাবে এসেছিলো, সেভাবেই মোটরসাইকেল চালিয়ে দ্রুতই আবার অন্ধকার পথে অদৃশ্য হয়ে গেলো।

আচমকা এমন আ’ক্র’মণের শিকার রাহাদ বেশ কিছুক্ষণ পড়ে থাকলো রাস্তায়। এর কিছুক্ষণ পর কোনোমতে একটু ধাতস্থ হলো সে। শরীরের শক্তি সঞ্চয় করে নিজেই নিজেকে টেনে তুললো। হাটতে হাটতে বাসার সামনে যেয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুললো। তারপর এক গ্লাস পানি খেয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিলো।

শুয়ে পড়ার সময় ব্য’থা’য় কু’কড়ে উঠলো তাঁর শরীর। আ’ঘা’ত এতটাই তী’ব্র ছিল যে শ্বাস নিতেও তাঁর ক’ষ্ট হচ্ছিল। সে দ্রুত বন্ধু মানুকে ফোন করলো। বিপদের বন্ধু মানু এসে সব জেনে এই মুহুর্তে আগে তাঁকে সুস্থ হয়ে উঠার পরামর্শ দিলো। শার্ট-প্যান্ট ছেড়ে কাপড় বদলাতে সাহায্য করলো তাঁকে। ফ্রিজে রাখা ঠান্ডা খাবার গরম করে খাওয়ালো। ব্যথার জন্য একটি প্যা’রা’সিটা’মল ওষুধও খাইয়ে বিদায় জানিয়ে চলে গেলো।

এই মুহুর্তে আবার রাহাদ একা হয়ে গেছে। এতো রাতে আর কাউকে ফোন দিয়ে বির’ক্ত করতে ইচ্ছে হলোনা তাঁর। বিছানায় শুয়ে পড়লো কিন্তু শ্বাস নিতে ক’ষ্ট হচ্ছে তাঁর। শরীরে আ’ঘা’তের স্থান জুড়ে ব্যথা করছে। এই একাকী মুহূর্তে, সে যেন এক মমতার আশ্রয় খুঁজতে চাইলো। মোবাইল হাতে নিতেই মনে পড়লো তাহমিনার কথা।
জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তের স্বীকারোক্তিটুকু আপন মনেই বেরিয়ে এলো তাঁর আঙুলের টোকায়।

রাহাদ তাঁকে ম্যাসেজে লিখলো: “আমার পথে আজ র’ক্তে’র দাগ, তাহমিনা। আজ মনে হচ্ছে, এই যাত্রাপথে ফিরে আসার কোনো রাস্তা আর অবশিষ্ট রইলো না!”
তাহমিনা, গভীর রাতেও কি জেগে ছিলো? রাহাদ জানেনা। ম্যাসেজটি আরো অনেকক্ষণ পরে সিন হলো। রাহাদের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ, তা সে জানতো।

তাহমিনা কিছুটা শান্তভাবে আঙুল চালিয়ে লিখলো: “আপনার পথে অনেক আঘাত আসে, তা জানি। এই জীবন কি কখনও আপনাকে থামতে বলে না?” এটুকু কথাতেই সে শব্দের আড়ালে ঢেলে দিলো তাঁর গভীর ভালবাসা ও উদ্বেগ।

রাহাদ হাতের দুর্বল নখে অক্ষর টিপে লিখলো: “থামতে বললেও থামি না। কারণ, যে পথে সত্যের ইশারা আছে, সে পথে থামলেও পথ ফুরায় না। এই পথ তো আমি শুধু ‘মানুষের জিম্মায়’ পেয়েছি।”
সে আরও লিখলো: “আমি শুধু লিখে যাই। মনে হয়— এই ক’ঠিন যাত্রা শেষে কোথাও একটা নিরাপদ ‘বারান্দা’ আছে, যেখানে অপেক্ষমাণ কোন চোখ আমাকে দেখে, যা আমাকে শক্তি জোগায়।”

ম্যাসেজটি পড়ে তাহমিনার চোখ ভরে জল এলো।
সে রাহাদের জবাবে লিখলো: “এই পথে জানি আছে অনেক বাধা। কিন্তু আপনিও আ’পোষ করতে জানেন না। আপনাকে ল’ড়তেই হয় তাই। আমি আপনার বারান্দায় এক মুঠো জোনাকি রেখে গেলাম। কখনও পথ খুব অন্ধ’কার হলে, তা দিয়ে আলো খুঁজে নেবেন।”

রাহাদ তাকে যত্নের রিঅ্যাক্ট দিয়ে সেই বার্তার নীরবতা গ্রহণ করলো।
তাঁর মনে হলো— এই এক মুঠো জোনাকি যেনো একটি অপ্রকাশিত আশ্বাস। যা তাঁর শরীরের আ’ঘা’তের চেয়েও প্রবল হয়ে তাঁকে সাহস জোগায়।
আর তাহমিনা জানলো, রাহাদের এই নীরব বারান্দা হলো এক অব্যক্ত জগত, যা তাঁদের নিজ নিজ জীবনের ‘গোপন চুক্তির’ বাইরে এসে মুক্তভাবে বাঁচতে শেখায়।

[ডিসক্লেইমার: গল্পের এই চরিত্র ও তথ্যগুলো সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবতার সাথে এর কোন মিল নেই। যদি কারো চরিত্র বা ঘটনার সাথে কোনভাবে কোথাও সাদৃশ্য থাকে তবে সেটি হবে কাকতালীয়।]

লেখক: সিনিয়র সাংবাদিক, ফরিদপুর

যেসব ফল-সবজি একসঙ্গে রাখলেই বিপদ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৪০ এএম
যেসব ফল-সবজি একসঙ্গে রাখলেই বিপদ

ব্যস্ত জীবনের চাপে প্রতিদিন বাজারে যাওয়ার সময় হয় না অনেকের। তাই একদিনে সপ্তাহের বাজারটা সেরে রাখেন তারা। একসঙ্গে বাজার থেকে প্রচুর পরিমাণে ফল ও সবজি কিনে বেশ কয়েকদিন ফ্রিজে রেখে দেন।

কিন্তু সমস্যা এখানেই। কারণ অধিকাংশ মানুষই জানেন না যে, কিছু সবজি ও ফল এমন আছে, যা কখনও একসঙ্গে রাখা উচিত নয়। এতে দ্রুত তা নষ্ট হতে পারে। কারণ এসব সবজি বা ফল থেকে নির্গত গ্যাস অন্য সব্জির জন্য ক্ষতিকারক।

চলুন তাহলে জেনে নিই, কোন কোন সবজি ও ফল একসঙ্গে রাখা উচিত নয়

১. আলু-পেঁয়াজ

অনেক পরিবার পেঁয়াজ ও আলু একই ঝুড়িতে রাখেন। তবে, এই কাজ উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরায। তাদের দাবি, পেঁয়াজ থেকে নির্গত গ্যাসের কারণে আলুতে দ্রুত অঙ্কুরোদগম হয়ে তা নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে, আলুর আর্দ্রতার কারণে পেঁয়াজ দ্রুত পচে যায়। তাই, এগুলোকে ঠান্ডা, শুষ্ক এবং ভালো ভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় আলাদা ভাবে সংরক্ষণ করাই ভালো।

২. টমেটো ও শসা

টমেটো এবং শসাও একসঙ্গে রাখা উচিত নয়। টমেটো থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যার কারণে শসা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। টমেটো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই সবচেয়ে ভালো। শসার সতেজতা বজায় রাখতে সেগুলোকে কাগজে মুড়ে ফ্রিজে রাখা যেতে পারে। এতে তা দীর্ঘদিন ভালো থাকে।

৩.আপেল এবং গাজর

আপেল ও গাজর একসঙ্গে রাখা চলবে না। আপেল থেকে নির্গত গ্যাসের কারণে গাজর দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এর স্বাদও বদলে যেতে পারে। দুটোই ফ্রিজে রাখা যায়, তবে আলাদা পাত্রে বা ড্রয়ারে রাখাই সবচেয়ে ভালো।

৪. কলা-পিচ-স্ট্রবেরি এবং ব্লুবেরি

এছাড়াও কলা এবং পিচ একসঙ্গে রাখলে সেগুলো দ্রুত পেকে নষ্ট হয়ে যেতে পারে, কারণ কলা থেকে প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস নির্গত হয়। স্ট্রবেরি এবং ব্লুবেরিও আলাদা ভাবে সংরক্ষণ করা উচিত। কারণ স্ট্রবেরির চাপে ব্লুবেরি ক্ষতিগ্রস্ত হতে পারে, দ্রুত নরম হয়ে যেতে পারে।

সূত্র : এই সময়

কথায় কথায় হেসে লুটোপুটি খান? শরীরে তখন ঠিক কী কী ঘটে জানুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৩২ এএম
কথায় কথায় হেসে লুটোপুটি খান? শরীরে তখন ঠিক কী কী ঘটে জানুন

ব্যস্ত শহুরে জীবন, কাজের চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা; সব মিলিয়ে আজকের মানুষের জীবনে হাসি যেন দিন দিন কমে আসছে। অথচ আমাদের আশপাশেই এমন কিছু মানুষ থাকেন, যারা ছোট্ট কোনো কথাতেই হেসে ওঠেন, আড্ডাকে প্রাণবন্ত করে তোলেন, নিজেরাও থাকেন হালকা মেজাজে।

অনেকেই তাদের দেখে মজা করে বলেন, ‘কথায় কথায় হাসে!’ কিন্তু এই সহজাত অভ্যাসটাই যে শরীর ও মনের জন্য কতটা উপকারী, তা হয়তো আমরা অনেকেই জানি না।

চিকিৎসাবিজ্ঞান বলছে, প্রাণ খুলে হাসা শুধু আনন্দের বহিঃপ্রকাশ নয়, এটি শরীরের ভেতরে এক ধরনের প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। হাসির প্রতিটি মুহূর্তে শরীরের ভেতরে শুরু হয় একের পর এক ইতিবাচক পরিবর্তন, যা দীর্ঘমেয়াদে সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে সাহায্য করে। তাহলে জেনে নেওয়া যাক, আপনি যখন হাসেন তখন আপনার শরীরে ঠিক কী কী ঘটে।

১. পেশি শিথিল হয়, ব্যথা কমে

আপনি যখন প্রাণ খুলে হাসেন, তখন শরীরের শক্ত হয়ে থাকা পেশিগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। গবেষণায় দেখা গেছে, হাসির সময় শরীরে এমন কিছু রাসায়নিক নির্গত হয়, যা প্রাকৃতিক ‘পেইনকিলার’ হিসেবে কাজ করে। ফলে দীর্ঘদিনের ব্যথা বা অস্বস্তির ক্ষেত্রে সহ্যশক্তি বেড়ে যায়। যারা বেশি হাসেন, তাঁদের শরীর তুলনামূলকভাবে বেশি স্বাভাবিক ও কম জড়তাপূর্ণ থাকে।

২. হার্টের জন্য উপকারী

কথায় কথায় হাসলে সবচেয়ে বেশি উপকার পায় হৃদপিণ্ড। হাসির ফলে রক্তনালীগুলো প্রসারিত হয়, যার কারণে রক্ত চলাচল আরও মসৃণ হয়। এতে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। সহজভাবে বলতে গেলে, হাসি আপনার হার্টের জন্য এক ধরনের অদৃশ্য সুরক্ষা কবচের মতো কাজ করে।

৩. স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়

হাসি শুধু ঠোঁটের ব্যায়াম নয়, এটি মস্তিষ্কের জন্যও অত্যন্ত কার্যকর। হাসলে মস্তিষ্কে স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে মানসিক চাপ ও অবসাদ দূরে থাকে। এর ইতিবাচক প্রভাব পড়ে স্মৃতিশক্তি ও মনোযোগে। যারা নিয়মিত হাসিখুশি থাকেন, তাঁদের মনে রাখার ক্ষমতা এবং কাজে মনোযোগ অন্যদের তুলনায় বেশি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

৪. মেদ ঝরানোর সহজ উপায়

জিমে গিয়ে ঘাম ঝরাতে যাদের অনীহা, তাদের জন্য সুখবর হলো, হাসিও হতে পারে শরীরচর্চার একটি বিকল্প। সমীক্ষা বলছে, টানা এক মিনিট প্রাণ খুলে হাসলে যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, তা প্রায় দশ মিনিট ব্যায়ামের সমান। পাশাপাশি হাসি শরীরের মেটাবলিজম বা বিপাক হার বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

৫. ইমিউন সিস্টেম শক্তিশালী করে

যারা বেশি হাসেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়। লাফিং থেরাপির মাধ্যমে শরীরে অ্যান্টিবডির উৎপাদন বাড়ে, যা রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া যারা অনিদ্রার সমস্যায় ভোগেন, তাদের জন্য হাসি হতে পারে একটি প্রাকৃতিক সমাধান। হাসি মনকে প্রশান্ত করে এবং ভালো ঘুমে সহায়তা করে।

শেষ কথা

কথায় কথায় হাসেন বলে কেউ যদি আপনাকে মজা করে, তাতে মন খারাপ করার কিছু নেই। বরং গর্বের সঙ্গেই বলতে পারেন, এই হাসিই আপনার সুস্থতা, মানসিক প্রশান্তি এবং দীর্ঘ জীবনের একটি বড় শক্তি। কারণ, আপনি যখন হাসছেন তখন আসলে আপনি নিজের শরীর ও মনকে সুস্থ রাখার কাজটাই করে যাচ্ছেন।

সূত্র : টিভি নাইন বাংলা