খুঁজুন
রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন, ১৪৩২

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন।

তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।

এরআগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করেছিল। সেখানে দেখা গেছে খামেনির প্রাসাদ যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

চ্যানেল-১২ বলছে কয়েক ঘণ্টার মধ্যে ইরান খামেনির একটি ভাষণ প্রকাশ করতে পারে। তবে সেটি হামলার আগে রেকর্ড করা বলে দাবি তাদের।

সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, আজকের হামলায় ইরানের সরকার এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডায়াবেটিস থাকলে ইফতারে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:২৩ এএম
ডায়াবেটিস থাকলে ইফতারে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ইফতারের খাবার হতে হবে সহজপাচ্য ও শক্তির ভালো উৎস। আবার ইফতার বাড়ির সদস্যদের কথা মাথায় রেখে আয়োজন করতে হবে। ছোটদের জন্য প্রোটিনজাতীয় খাবার বেশি রাখা উচিত। প্রবীণদের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের জন্য প্রযোজ্য খাবার রাখতে হবে। যেমন কারও কিডনিজনিত জটিলতা থাকলে তাঁর জন্য ডাল বা ডাল দিয়ে তৈরি ইফতারি রাখা উচিত নয়। ডায়াবেটিস থাকলেও আয়োজনটা ভিন্ন হবে।

একজন ডায়াবেটিক রোগী ইফতারে সঠিক খাবার না খেলে রক্তের শর্করার ভারসাম্য নষ্ট হবে। হঠাৎ অতিরিক্ত খেলে রক্তে শর্করা অনেক বেড়ে হাইপারঅসমোলার কোমা বা কিটো অ্যাসিডোসিসের ঝুঁকি থাকে। তাই বুঝেশুনে ডায়াবেটিক রোগীর জন্য স্বাস্থ্যকর খাবার আয়োজন করতে হবে।

পানীয় হিসেবে কী পান করবেন

চিনিযুক্ত শরবত বা কৃত্রিম স্বাদযুক্ত পানীয় পান করা যাবে না। চিনির শরবতে রক্তের শর্করা দ্রুত বাড়ে এবং কিছুক্ষণ পরই সুগার দ্রুত কমে। এর ফলে ক্লান্তি ও মাথাব্যথা হয়। বাড়িতে তৈরি চিনিবিহীন ফলের রস ভালো। পেঁপে, বেল, তরমুজ, আনারস বা মাল্টার জুস করে নিতে পারেন। এ ছাড়া সুগার ফ্রি মিল্কশেক বা টক দইয়ের লাচ্ছি খাওয়া যায়।

অন্য খাবার যা খেতে পারেন

খেজুর উচ্চ ক্যালরি ও ফাইবারযুক্ত ফল। তাই ইফতারে দুটি খেজুর খেতে পারবেন। খেজুর শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ ছাড়া অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করবে। চিবিয়ে খেতে হয় এমন ফল যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, বরই, তরমুজ ইত্যাদি ১০০-১৫০ গ্রাম খাবেন।

ইফতারে একটা সেদ্ধ ডিম, ক্যাশোনাট সালাদ বা অল্প পরিমাণে সেদ্ধ ছোলা বা ছোলার সালাদ রাখুন। এই প্রোটিন সারা দিনের ক্লান্ত পেশিগুলোকে সতেজ করতে সাহায্য করবে। ইফতার দুই ভাগে খেতে হবে। পানীয়, ফল ও সেদ্ধ ডিম কুসুমসহ খেয়ে নামাজের বিরতি নিতে পারেন। শরীর বেশ কিছু শক্তি পেয়ে যাবেন। এতে পরবর্তী সময়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাবে।

পরে একটা ভালো খাবার রাখুন। চিড়া-দই বা দুধের সঙ্গে একটা কলা থাকতে পারে। রুটির সঙ্গে হালিম বা মাংস ও সবজি খেতে পারেন। চিকেন বা ফিশ গ্রিলের সঙ্গে রুটি ও সালাদ রাখুন। কখনো চিকেন ভেজিটেবল স্যুপ খেতে পারেন। ছোলা বা চটপটির সঙ্গে অল্প মুড়ি, হালিম ও সালাদও খাওয়া যায়। খাবারের পরিমাণ আপনার বয়স, ওজন, উচ্চতা ও অন্যান্য শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

যেসব খাবার এড়িয়ে চলা ভালো

ভাজাপোড়া যেমন জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপ, নিমকি, পাকোড়াসহ ডালের বেসন দিয়ে তৈরি খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধিসহ নানা জটিলতা দেখা দিতে পারে।

লেখক: মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

ইরানে কেন হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:০৪ এএম
ইরানে কেন হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আজ শনিবার সকালে ইরানে হামলা করেছে। এরপর ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা শুরু করে।ইসরায়েল ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে। এতে স্কুলটির অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়। এখন প্রশ্ন হচ্ছে- কেন এই হামলা?

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মূলে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি। এছাড়াও ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক প্রভাব নিয়ে বছরের পর বছর ধরে চলা সংঘর্ষ।

দীর্ঘদিন ধরে দুই মিত্র যুক্তরাস্ট্র ও ইরান যুক্তি দিয়ে আসছে যে, ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র ক্ষমতার অগ্রগতি অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এটি বন্ধ করার জন্য বারবার শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তারা।

গত বছরের জুনে মাসে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থানগুলোতে আক্রমণ করেছিল। এছাড়াও ইসরায়েল সিনিয়র কমান্ডারদের হত্যা ও ইরানের অভ্যন্তরে স্থাপনাগুলোতে হামলা করে।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে, তারা কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে-এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। তবুও ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের কিছু ব্যক্তি এই দাবিকে সমর্থন করে চলেছে। এজন্য ইরানে হামলা চালানো হয়েছে।

সূত্র : আল জাজিরা

ফরিদপুরের বায়তুল মোকাদ্দেম মসজিদে ইফতার ও দোয়া মাহফিল

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
ফরিদপুরের বায়তুল মোকাদ্দেম মসজিদে ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুর শহরের বায়তুল মোকাদ্দেম মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদ ভবনে বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. তানভীর চৌধুরী রুবেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ফরিদপুর-০৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ফরিদপুরবাসী যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের পাশে পাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উপদেষ্টা মো. আবু জাফর বিশ্বাস, সভাপতি মো. আবু জাফর মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাদ্দেম মসজিদের ইমাম ও খতিব মো. রইসুল ইসলাম।