ফরিদপুরে এসিড অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে এসিড অপরাধ দমন আইনের একটি মামলায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের রেজাউল মুন্সীর ছেলে।
আদালত সূত্র জানায়, ফরিদপুরের মধুখালী থানার ২০২২ সালের ১১ সেপ্টেম্বরের একটি মামলায় (মামলা নং-১১, জিআর-২১০/২২) এসিড অপরাধ দমন আইনের ৫ ধারায় জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড দেন।

আপনার মতামত লিখুন