খুঁজুন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র, ১৪৩২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৬৮

ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪৮ এএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৬৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের ১৪ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা।বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৪. পদের নাম: ল্যাব সহকারী

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: ডায়েটিশিয়ান

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. পদের নাম: ইসিজি টেকনিশিয়ান

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেডকোর্স সম্পন্ন।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: লিনেনকিপার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: টিকিট ক্লার্ক

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: রেন্ট কালেক্টর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১.পদের নাম: সহকারী স্টুয়ার্ড/অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: ওয়ার্ড মাস্টার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: রেকর্ডকিপার

পদসংখ্যা: ৮

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৭

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ১৮ টাকাসহ ১৬৮ টাকা।

৪ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা।

১৪ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬, সকাল ১০ টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষাসংক্রান্ত সব তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে এ পাওয়া যাবে। বিস্তারিত দেখতে এখানে মাদকদ্রব্য-নিয়ন্ত্রণ-অধিদপ্তরের-শূন্য-পদে-জনবল-নিয়োগ-বিজ্ঞপ্তি-সংক্রান্ত-gcxwtm 69aeb14331d9b266d974c3df

এবার রোজা ২৯ না ৩০টি? যা জানাল সৌদি আরব

ইসলাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৯ পিএম
এবার রোজা ২৯ না ৩০টি? যা জানাল সৌদি আরব

সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হবে।

সোমবার (১৬ মার্চ) জারি করা এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন।

যদি বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ খালি চোখে বা দুরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য তা জানাতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যেতে পারে।

বিবৃতিতে বলা হয়, ‘যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টিতে গুরুত্ব দেন এবং এ উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত হন।’

দেশজুড়ে বিভিন্ন উঁচু স্থানে বুধবার সূর্যাস্তের সময় সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বৈঠকে বসবে বলে জানা গেছে। সব সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ঈদুল ফিতর শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

সূত্র: গালফ নিউজ

সালথায় ১,৩০০ পাটচাষিকে বিনামূল্যে পাটবীজ বিতরণ শুরু

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম
সালথায় ১,৩০০ পাটচাষিকে বিনামূল্যে পাটবীজ বিতরণ শুরু

ফরিদপুরের সালথা উপজেলায় পাটচাষিদের উৎপাদন বৃদ্ধি ও পাটচাষে আগ্রহ বাড়াতে বিনামূল্যে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে পাট অধিদপ্তর।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথার যৌথ আয়োজনে এই পাটবীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ৩শত পাটচাষির মাঝে উন্নত জাতের পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বীজ বিতরণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পাটচাষের আধুনিক পদ্ধতি, সময়মতো বপন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেন।

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সালথা উপজেলার আটটি ইউনিয়নে মোট প্রায় তিন হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৩শত কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ১ হাজার ৭শত পাটচাষির মাঝেও একইভাবে পাটবীজ বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার পাটকে ‘সোনালি আঁশ’ হিসেবে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে পাটের উৎপাদন ও মান দুটোই বৃদ্ধি পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাট দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কৃষকদের সহযোগিতা করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিনামূল্যে বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং পাটচাষে আগ্রহ আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

তিনি কৃষকদের সঠিক নিয়মে পাটচাষ করার আহ্বান জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

স্থানীয় কৃষকরা জানান, বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এতে তাদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা।

‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার কাজ করে যাচ্ছে’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:২৫ পিএম
‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার কাজ করে যাচ্ছে’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার কাজ করে যাচ্ছে। জাতীয়তাবাদী দল কথা দিয়ে কথা রাখে। জুলাই সনদও জাতীয়তাবাদী দল সরকারের হাত দিয়ে বাস্তবায়িত হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী সভায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম এমপি বলেন, দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মানুষ সমানভাবে সরকারি সুবিধা পাবেন। যারা ভোট দিয়েছেন বা দেননি-সবাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির সুবিধা পাবেন। এসব কাজে কোনো দল-মত দেখা হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল এমপি। তিনি বলেন, নদ-নদী ও খাল-বিল বাংলাদেশের প্রাণ। কৃষিকে টিকিয়ে রাখতে এসব খাল ও নদী নিয়মিত খনন করা প্রয়োজন। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, আব্দুল্লাহ আবু জাহের, সাদরুল আলম ও আইয়ুব মোল্লা প্রমুখ।