খুঁজুন
, ,

দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার প্রতিবাদে ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার ‌ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা   আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের  চেয়ারম্যান ‌মোস্তফা কামাল কর্তৃক ‌ আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করে মামলা করায় তীব্র সমালোচনা করেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে  ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হুসাইনের সঞ্চালনায় ‌বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,  সাংবাদিক, আইনজীবীসহ  অন্যান্য শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বাংলাভিশন এবং নয়া দিগন্তের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, দৈনিক আমার দেশ পাঠক ফোরামের সভাপতি ‌ এবং ‌ ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, এডভোকেট কবির হোসেন প্রমূখ।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী তার বক্তব্য বলেন, মাহমুদুর রহমানের মত মজলুম সাংবাদিক শুধু বাংলাদেশে কেন পৃথিবীতে হাতে গোনা দু চারজন আছে কিনা আমার জানা নাই। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত  মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার না করলে আমরা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবো।
আমার দেশ পাঠক মেলার ফরিদপুর জেলা সভাপতি রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, আজ আপনার চুরি এবং লুটপাটে বাঁধা পড়েছে বলে আপনি মামলা করছেন। যা করছেন ভারতের উস্কানিতে করছেন। এখনই সাবধান হয়ে যান। তাহলে পরবর্তীতে সারা দেশের মানুষ আরো কঠোর আন্দোলনে যাবে।
এ সময় ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী ‌ ‌‌সহ সকল শ্রেণী পেশার মানুষ ‌ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিগত দিনে মেঘনা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‌ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের ‌দাবি জানান।
বক্তারা আরো বলেন,   মাহমুদুর রহমানের মত একজন সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে  মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল ‌যে মামলা করেছে ‌তা অত্যন্ত ‌ নিন্দনীয়। অবিলম্বে তার বিরুদ্ধে ‌ মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।
মেঘনা গ্রুপের সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামীলীগ আমলে ‌মেঘনা ‌ গ্রুপেরর চেয়ারম্যান মোস্তফা কামাল এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের সংবাদ ‌ ভুল হলে ‌ এবং কোন সংবাদের ‌ আপত্তি থাকলে‌ প্রেস কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হয় ‌ অথচ মেঘনা গ্রুপ ‌ সেটা উপেক্ষা করে ‌ আদালতে ‌ আমার দেশ পত্রিকার নামে ‌মামলা করেছেন ‌ এটা কোনভাবে মেনে নেয়া যায় না ‌। ‌

ভাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ৩০ লাখ টাকার গাঁজা উদ্ধার, পালালেন দুই মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
ভাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ৩০ লাখ টাকার গাঁজা উদ্ধার, পালালেন দুই মাদক কারবারি

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার (২০ জুলাই) ভোরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানের কাছে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ শিরোপার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছে স্পেন। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে প্রায় ৪৮১ কোটি টাকা।

ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা।

এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই আর্থিক পুরস্কার পেয়েছে। তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ও কাঁদিয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ও কাঁদিয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন।

টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে আসা স্পেন টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো চ্যাম্পিয়নরা এতটাই গোছানো ফুটবল খেলেছে যে প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে ফেলে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণভাগকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

খেলার প্রথম ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য বিস্তার করে স্প্যানিশরা আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখলেও, গোলমুখের তালা খুলতে ব্যর্থ হয়েছে তারা। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবলের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো খুঁজে পেতে কষ্ট হয়েছে। বিপরীতে, আর্জেন্টিনাকে পুরো প্রথমার্ধে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে।

গোল আদায়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে গেছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু আক্রমণ প্রতিহত করেন। ফলে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ।