খুঁজুন
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

আলফাডাঙ্গায় ৬০ জন জেলের জীবনে নতুন আশার আলো, মিলল বকনা বাছুর

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম
আলফাডাঙ্গায় ৬০ জন জেলের জীবনে নতুন আশার আলো, মিলল বকনা বাছুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্য অধিদপ্তরধীন ২০২৫-২০২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)–এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১২টি গ্রুপের ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুসার সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত ৬০ জন জেলের জীবিকায় বৈচিত্র্য আনতে এবং বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতেই এই বকনা বাছুর প্রদান করা হয়েছে। এতে জেলেদের আয় বাড়বে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

উপস্থিত অতিথিরা বলেন, প্রকল্পটির মাধ্যমে জেলেরা শুধু মাছ আহরণের ওপর নির্ভরশীল না থেকে গবাদিপশু পালনসহ অন্যান্য আয়ের উৎস গড়ে তুলতে পারবে, যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত।

ফোনকলে চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ এএম
ফোনকলে চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। কেউ একজন বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে এই অভিনেত্রীকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। হুমকি সহ অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

সেই কথোপকথনের ভিডিও পরীমনি তার পেজে পোস্ট করেছেন। ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কলটি এসেছে কিউবা থেকে। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ সঙ্গে ক্যাপশনে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন।

এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

“অভিনয় নয়, এবার রাজনীতি! রিনা খান চাইলেন এমপি হওয়ার সুযোগ”

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
“অভিনয় নয়, এবার রাজনীতি! রিনা খান চাইলেন এমপি হওয়ার সুযোগ”

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত এই শোবিজ তারকা সম্প্রতি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন রিনা খান। প্রচারণার এক পর্যায়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।

এদিন বিকালে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে এই অভিনেত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। এ সময় রিনা খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশার কথা উল্লেখ করে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব।

গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭-৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে।

এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।

জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।